সাতটি মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র সহ গড়িয়া ঢালুয়া থেকে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৩ ডাকাত গ্রেফতার - The News Lion

সাতটি মোটর সাইকেল ও আগ্নেয়াস্ত্র সহ গড়িয়া ঢালুয়া থেকে ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া ৩ ডাকাত গ্রেফতার

 



দি নিউজ লায়নঃ      ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিন ২৪ পরগনা জেলা নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া ঢালুয়াতে। পুলিশ সূত্রে খবর, পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বেশ কিছু ডাকাত একটি মাঠের মধ্যে ১০ থেকে ১২ জন ডাকাতির উদ্দ্যেশে  জড়ো হয়ে আছে।


 সেই সময় নরেন্দ্রপুর থানার পিসি পার্টি ও তার টিম নিয়ে সেখানে হানা দিয়ে ওই ডাকাতদের মধ্যে তিজনকে ধরতে সক্ষম হয়। বাকিরা একটি খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ছয় টি মোটর সাইকেল, একটি আগ্নেয়াস্ত্র, একটি পাইপ গান, এবং ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। 


পুলিশ সূত্রে জানা যায়, তারা রাজ্যের পাশাপাশি কলকাতা সহ সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুর, ভাঙড়ের মত একাধিক জায়গা থেকে মোটর সাইকেল চুরি করে। এবং সেই চুরি যাওয়া মোটরসাইকেল করেই তারা এই ধরনের দুষ্কৃতী মূলক কাজ করতো। আপাতত এই চক্রের আর কারা কারা জড়িত আছে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পুলিশী হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.